বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ২১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৫৩ শতাংশ।
.png)
এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯৫১ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনারোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।