ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে শ্রেণিকক্ষে শিক্ষিকার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ৩ জানুয়ারি ২০২৪
টাঙ্গাইলে শ্রেণিকক্ষে শিক্ষিকার মৃত্যু
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে পাঠদানের সময় অসুস্থ হয়ে রিনা আক্তার (৩৮) নামে এক শিক্ষিকা মারা গেছেন। তিনি উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুরা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। রিনা আক্তার ঐ বিদ্যালের সহকারী শিক্ষিকা ছিলেন।

ঐ স্কুলের প্রধান শিক্ষক সরোয়ার জাহান জানান, রিনা আক্তার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে চেয়ার থেকে মেঝেতে পড়ে যান তিনি। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মৃত্যুবরণ করেন। পরে তার স্বজনরা মরদেহ বাসায় নিয়ে যান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!