ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২ 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ৩ জানুয়ারি ২০২৪
বগুড়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২ 
ফাইল ফটো

বগুড়ার মাটিডালিতে পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। 

বুধবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মাটিডালির নর্দান ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোচালক মোখলেছার রহমান ও যাত্রী রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, সকালে শিবগঞ্জ উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে বগুড়া-রংপুর মহাসড়ক ধরে শহরের দিকে যাচ্ছিল  অটোরিকশা। সিএনজিটি মাটিডালি এলাকার নর্দান ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোচালক মোখলেছার রহমান ও যাত্রী রফিকুল ইসলাম। এ সময় আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!