ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ২৫ নভেম্বর ২০২৩
রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫
স্বজনদের আহাজারি- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরো একজন নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহতরা হলেন- নাটোরের বাকিদেবপুরের বাসিন্দা হাসান আলীর স্ত্রী পারভিন বেগম, শাহমুকদম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শারমিন, নাটোরের বাসিন্দা আইয়ুব আলী লাবু, অটোরিকশা চালক মোখলেসুর এবং ইনসাফ আলী। এছাড়া আহত যুবকের নাম হৃদয়। তাকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Advertisement

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। এতে একজন ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!