ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ২৪ নভেম্বর ২০২৩
জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত
জৈন্তাপুর মডেল থানা- ফাইল ফটো

সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবদুস শুকুর নামে প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাগেরখাল দলইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুস শুকুর একই এলাকার আব্দুল মালিকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।

জানা যায়, আবদুস শুকুরের সঙ্গে দীর্ঘদিন থেকে রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী বদরুল ইসলাম ও তার ভাই নজরুল ইসলামের। শুক্রবার সকালে এ নিয়ে দুইপক্ষের মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আব্দুস শুকুর। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!