শনিবার ভোর পৌনে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম।
.png)
তিনি বলেন, শুক্রবার রাতের টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন। শনিবার ভোর পৌনে ৪টার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেয়ার সময় লরির ধাক্কায় পুলিশের পিকআপ উল্টে যায়। এতে এসআই মোছাব্বিরসহ তিন পুলিশ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কনস্টেবল বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লরি ও চালককে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।