[ দেশজুড়ে ]
দ্রুতগতির লরির ধাক্কায় প্রাণ গেল শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের লোহাগাড়ায় তেলবাহী লরির ধাক্কায় নিকাশ বিশ্বাস নামের ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিকাশ বিশ্বাস একই ইউনিয়নের পূর্বপাড়া এলাকার শিমুল বিশ্বাসের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, রাস্তা পারাপারের সময় কক্সবাজারমুখী দ্রুতগতির তেলবাহী একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই শিশু নিকাশ বিশ্বাস নিহত হয়। লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লরিটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!