[ দেশজুড়ে ]
বাগেরহাটে লরির ধাক্কায় ভ্যানচালক নিহত
ফাইল ছবি
বাগেরহাটের ফকিরহাটে তেলবাহী লরির ধাক্কায় শাহাজান হাওলাদার নামে ৬০ বছর বয়সী এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজান খুলনার রূপসা উপজেলার পাচাণী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফকিরহাট মডেল থানার ওসি আলিমুজ্জামান জানান, উপজেলার ফলতিতা থেকে নোয়াপাড়ায় যাচ্ছিল ভ্যানটি। কাকডাঙ্গা বিশ্বরোড মোড়ে পৌঁছালে ভ্যানটিকে ধাক্কা দেয় বিপরীত থেকে আসা একটি তেলবাহী লরি। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান।
.png)
ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে লরিটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!