[ দেশজুড়ে ]
লরির ধাক্কায় অটোরিকশা খাদে, নিহত ১
দুর্ঘটনাকবলিত অটোরিকশা- ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটে ট্যাংক লরির ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে এক নারী সুলতানা বেগম নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার দক্ষিণ সুরমা উপজেলার সাতমাইল বেতসান্দি ফকিরের গাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত সুলতানা বেগমের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্যাংক লরি সিলেট থেকে রশিদপুরের দিকে যাচ্ছিল। পথে সাতমাইল বেতসান্দি ফকিরের গাঁও এলাকায় পৌঁছালে লরিটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোযাত্রী সুলতানা বেগম নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
.png)
দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা জানান, এ ঘটনায় লরিচালকসহ দুইজনকে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!