ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় বাসের ধাক্কায় যুবক নিহত

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ২৩ এপ্রিল ২০২৩
খুলনায় বাসের ধাক্কায় যুবক নিহত
প্রতীকী ছবি

খুলনায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাত বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে মহানগরীর হরিণটানা থানা এলাকার সাচিবুনিয়ায় বিশ্বরোডের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঐ বাইসাইকেল আরোহী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গ্রিন লাইন পরিবহনের খুলনাগামী বাসে ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিন।

হরিণটানা থানার ওসি মো. এনামুল হক জানান, গ্রিন লাইন পরিবহনের একটি বাসের এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুলনা নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!