[ দেশজুড়ে ]
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত
প্রতীকী ছবি
গোপালগঞ্জ সদর উপজেলায় বাসের ধাক্কায় সুদীপ্ত বিশ্বাস নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
রোববার দুপুরে সদর উপজেলার মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুদীপ্ত বিশ্বাস বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা সাচিয়াদাহ গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে। সুদীপ্ত গোপালগঞ্জের হাজী লালমিয়া সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সদর থানার ওসি জাবেদ মাসুদ জানান, মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় একটি বাস কলেজছাত্র সুদীপ্ত বিশ্বাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুদীপ্ত নিহত হন। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!