ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ২৪ মার্চ ২০২৩
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল -ছবি: সংগৃহীত

রাজশাহীর মেহেরপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত আরাফাত রহমান নুর (১৮) মারা গেছেন। শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে মেহেরপুর শহরের নতুন বাস টার্মিনালের সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। মেহেরপুর সদর থানা পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

নিহত আরাফাত রহমান নুর মেহেরপুর সদর উপজেলার বারাদী কলাইডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে। অপর আহত সজীব একই এলাকার রতন আলীর ছেলে এবং মতিয়ার রহমান মতু একই উপজেলার চাঁদবিল গ্রামের জামশেদ শেখের ছেলে। তারা ২ জন মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

সদর থানার ওসি শেখ মইনুল ইসলাম জানান, ঘটনার সময় আরাফাত রহমান নুর ও সজীব মেহেরপুর থেকে মোটরসাইকেলযোগে বারাদীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে মতিয়ার রহমান চাঁদবিল থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। দুই মোটরসাইকেল নতুন বাস টার্মিনাল কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনা ৩ জন আহত হন।

তিনি আরো জানান, খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত আরাফাত রহমান নুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!