সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজার এলাকার শফিকুল ইসলামের স্ত্রী লাকি আক্তার (৩০), একই এলাকার আমছর উদ্দিনের খানের ছেলে অটোরিকশা চালক মোস্তাকিম খান (২৭) এবং একই জেলার মদনপুরের আওলাদ হোসেনের মেয়ে সাকি আক্তার (১৮)। নিহত সাকি আক্তার ও লাকি আক্তার সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, নেত্রকোণা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে কাশিগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো তিনজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।
.png)
ওসি মো. আব্দুল্লাহ আল মামুন আরো জানান, ঐ ট্রাকচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।