ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে ট্রলি-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৩, ১৩ নভেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে ট্রলি-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জ সদরে ট্রলি সঙ্গে অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাদন সরকার ও তার ছেলে হোনাইন সরকার। তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে কিছুক্ষণ পরে ওই অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা সবাই আহত হন। আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

Advertisement

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ডা. কামাল প্রধান জানান, হাসপাতালে আনার আগেই  বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রলি হেফাজতে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!