বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসন থানার এসআই মো. মতিউজ্জামান জানান, বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর মাহবুব ফিলিং এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাস চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো পথে একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ। এতে অটোরিকশাটি উল্টে গেলে চালক আহত হন। এ সময় উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। অটোচালককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
.png)
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসটিতে আগুন দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।