[ দেশজুড়ে ]
সিলেটে পর্যটকবাহী বাসে আগুন
ছবি : ডেইলি বাংলাদেশ
সিলেটে পর্যটকবাহী বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে বিমানবন্দর এলাকায় ক্যাডেট কলেজের সামনে এ ঘটনা ঘটে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে জানাতে পারেনি তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির।
.png)
তিনি বলেন, সকালে ঢাকা থেকে আসা একদল পর্যটক বিআরটিসির একটি বাসযোগে সাদাপাথর পর্যটন কেন্দ্রে যান। রাতে ফেরার ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!