ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর প্রগতি স্মরণীতে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৪, ১০ জুন ২০২২
রাজধানীর প্রগতি স্মরণীতে যাত্রীবাহী বাসে আগুন
প্রগতি স্মরণীতে যাত্রীবাহী বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর প্রগতি স্মরণীতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। বাসের যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাওয়া যায় ৬টা ৪৫ মিনিটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে চলন্ত বাসটিতে হঠাৎ আগুন লাগলে যাত্রীরা তাড়াহুড়ো করে বাস থেকে নেমে যান।

আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে গাড়ির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!