ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধ্যরাতে মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২২
মধ্যরাতে মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা
মধ্যরাতে মহাসড়কে চলন্ত বাসে আগুন

বগুড়ার শেরপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে যাত্রীরা বেঁচে গেলেও আগুনে পুড়ে যায় বাসটি। শুক্রবার রাত ২টার দিকে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছনকা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় বাস থেকে দ্রুত নেমে পড়ায় অল্পের জন্য বেঁচে যান যাত্রীরা। পরে খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে ১০-১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এরমধ্যেই বাসের অধিকাংশ অংশ পুড়ে যায়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদির হোসেন জানান, বাসটি কুড়িগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটির কারণে ওই বাসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রীদের মালামালসহ বাসের অধিকাংশ অংশ পুড়ে গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!