ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাকসামে ট্রাকচাপায় মাদরাসাছাত্র নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ১২ নভেম্বর ২০২৩
লাকসামে ট্রাকচাপায় মাদরাসাছাত্র নিহত
প্রতীকী ছবি

কুমিল্লার লাকসাম উপজেলায় ট্রাকচাপায় ইসমাইল হোসেন পরান নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে তার দুই বন্ধু।

রোববার বিকেলে পৌনে ৫টার দিকে লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল লাকসাম পৌরসভার ফতেহপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। সে স্থানীয় উম্মুল কোরান মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এছাড়া আহত একজনের নাম সাকিব। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসমাইল ও তার দুই বন্ধু বিকেলে পৌনে ৫টার দিকে মাদরাসা থেকে বের হয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। পথে পৌরসভার গন্ডামারা এলাকায় পৌঁছালে পেছন আসা একটি ট্রাকে চাপা পড়ে তারা। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইসমাইল। আহত হয় তার দুই বন্ধু। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

Advertisement

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!