রোববার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নের মান্নান নগর চৌরাস্তা এলাকায় সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুল ইসলাম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলাম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে রামগতি থেকে অটোরিকশায় সোনাপুর বাজারের উদ্দেশে রওনা দেন ফখরুল। পথে অটোরিকশাটি মন্নান নগর চৌরাস্তা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অটোরিকশার ফখরুলসহ চার যাত্রী। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ফখরুলকে মৃত ঘোষণা করে।
.png)
সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঐ ব্যক্তির লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।