[ দেশজুড়ে ]
মুক্তাগাছায় ছাত্রীদের যৌন হয়রানি, শিক্ষক গ্রেফতার
প্রতীকী ছবি
ময়মনসিংহের মুক্তাগাছায় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আশরাফ হোসেন নামে এক স্কুল শিক্ষিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার তারাটি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুক্তাগাছা থানার ওসি আলী মাহমুদ বলেন, মুক্তাগাছা আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী ১৭ জন ছাত্রীর অভিযোগ, গত দুই-তিন মাস যাবত শরীরচর্চা শিক্ষক আশরাফ হোসেন তাদের শরীরে হাত দিত এবং তাদের সঙ্গে আপত্তিকর কথা বলত। বিষয়টি নিয়ে তারা স্কুলের প্রধান শিক্ষককে অভিযোগ করেন। প্রধান শিক্ষক ইউএনও নিকট অভিযোগ করেন। এ ঘটনায় আশরাফ হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হওয়ায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ডেইলি বাংলাদেশ/আরএম
.png)
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!