ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেপিএম’র সিবিএ সভাপতিকে লাঞ্ছিতের অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪, ২১ মে ২০১৯
কেপিএম’র সিবিএ সভাপতিকে লাঞ্ছিতের অভিযোগ
ড. আবদুল কাদের

কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আবদুল কাদেরের বিরুদ্ধে সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে।

সোমবার কেপিএম’র এমডি কার্যালয়ে মিলের নাজুক অবস্থা নিয়ে কথা বলায় সভাপতি ও সিবিএ’র সাধারণ সম্পাদককে লাঞ্ছিত করেন তিনি।

Advertisement

কেপিএম’র সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, মিলে উৎপাদিত কাগজ নিন্ম মানের কারণে ক্রেতারা ফিরিয়ে দিচ্ছেন-এমন অভিযোগের বিষয়ে ব্যবস্থাপনা পরিচালকের কাছে জানতে গেলে টেবিলে থাকা পেপারওয়েট দিয়ে মারতে তেড়ে আসেন। এ সময় আমার সঙ্গে সিবিএ’র সাধারণ সম্পাদকও ছিলেন। পরে তার ক্যাডারে বাহিনী এসে  কক্ষ থেকে আমাদের বের করে দেয়।

তিনি বলেন, এমডি কোন ক্ষমতার বলে কেপিএম’র কর্মচারীসহ সিবিএ নেতাদের সঙ্গে সন্ত্রাসী আচরণ করেন? বিষয়টি তদন্ত করে দেখতে উপজেলা চেয়্যারম্যান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।

এ ব্যাপারে কেপিএম’র ব্যবস্থাপনা পরিচালক ড. আবদুল কাদেরের সঙ্গে যোগাযোগ করতে ব্যক্তিগত টেলিটক মোবাইল নাম্বারে একাধিকবার কল দেয়া হয়। তবে তিনি কল রিসিভ করেননি। পরে তাকে এসএমএস দেয়া হলেও এসএমএস’র উত্তর দেননি।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!