ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়ূর ছানার মা হলো মুরগি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৫, ৬ সেপ্টেম্বর ২০১৯
ময়ূর ছানার মা হলো মুরগি
ছবি: সংগৃহীত

মুরগির মাতৃস্নেহে বেড়ে উঠছে ময়ূর ছানা। ঘটনাটি রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আখতারের বাসার। সম্প্রতি স্থানীয় এক সাংবাদিকের ফেসবুকে ঘটনাটি জানাজানি হয়।

একেএম হাফিজ আখতার জানান, গাজীপুরের এক বন্ধু তাকে ময়ূর উপহার দেন। পরে ময়ুরটি ডিম দেয়। কিন্তু ছানা ফোটানোর জন্য ময়ূরগুলো পারদর্শী নয়। তাই ময়ূরের ডিমে একটি মুরগিকে বসিয়ে দেয়া হয়। মুরগি যত্নের সঙ্গে ডিমগুলো ফুটিয়ে ময়ূর ছানা তোলে। ডিমে তা দেয়া মুরগিটি এখন ময়ূরের বাচ্চাদের মা। মা মুরগির সঙ্গেই ময়ূর ছানাগুলো খায়, ঘুরে বেড়ায়।

তবে ময়ূর ছানাগুলো নিয়ে মুরগি যখন ময়ূর খাঁচার কাছে যায়, তখন খাঁচায় থাকা ময়ূর নিজের সন্তানদের চিনতে পেরে ছটপট করতে থাকে।

Advertisement

তিনি আরো জানান, ময়ূরগুলো ভবিষ্যতে রাজশাহী চিড়িয়াখানায় দান করবেন।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!