বিষয়টির সত্যতা নিশ্চিত করে পোরশা থানার ওসি শাহিনুর রহমান জানান, বুধবার দুপুরে বাড়িতে টেলিভিশন দেখার জন্য বিদ্যুতের সকেট ঠিক করছিলেন মামরেজ। এ সময় অসাবধানতার কারণে শর্ট-সার্কিট হয়ে আগুন ধরে যায়।
তিনি আরো জানান, আগুনের পোড়া গন্ধ পেয়ে বাড়ির লোকজন দৌড়ে মামরেজের ঘরে যান। পরে সেখান থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
.png)
ডেইলি বাংলাদেশ/আরএম