বুধবার দুপুরে রাজবাড়ী জেলা পুলিশ ও চাইল্ড ক্লাবের উদ্যোগে দৌলতদিয়ায় মুক্তি মহিলা সমিতি কার্যালয়ের সামনে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
রাজবাড়ীর এসপি মো. মিজানুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান পিপিএম (বার) বিপিএম (বার)।
.png)
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের এসপি মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত এসপি (সদর সার্কেল) মো. শরিফ উজ জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আছাদুজ্জামান, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা আক্তার প্রমুখ।