মঙ্গলবার দুপুরে র্যাব-৮ এর গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন লালমোহন ইউএনও হাবিবুল হাসান রুমি।
এ সময় নিখিল স্টোর, মামুন স্টোর ও জাহাঙ্গীর স্টোরে অভিযান চালিয়ে প্রায় ১৯শ’ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। অবৈধ এসব পলিথিন ব্যাগ রাখার দায়ে ওই তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অভিযানের সময় উপস্থিত ছিলেন সহকারী এসপি আবুল কালাম আজাদ, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়াসহ র্যাব-৮ এর সদস্যরা।