বুধবার বিকেলে ওই উপজেলার সুয়াপুরে ৪৫ জন পরীক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. রবিউল আওয়াল রুবেল।
তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। ছাত্রলীগের মূলনীতিও শিক্ষা, শান্তি, প্রগতি।
.png)
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সুয়াপুর ইউপি ছাত্রলীগ নেতা মাহিবুর রহমান মুন্না প্রমুখ।