ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেই নূর হোসেন আদালতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ৩ মার্চ ২০২০
সেই নূর হোসেন আদালতে
সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় আদালতে হাজির করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়।

এ মামলায় আসামি ১০ জন। তারা হলেন- নূর হোসেন, জামাল উদ্দিন, আলী মোহাম্মদ, মাসুদ, নুরুদ্দিন, জাহাঙ্গীর, শাহ জালাল, শাহ জামান, শাহ জাহান, সালাউদ্দিন।

Advertisement

আদালতের পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, ১০ আসামির মধ্যে তিনজন সাত খুন মামলার আসামি। তারা সবাই কারাগারে আছেন। বাকি সাতজনের মধ্যে পাঁচজন জামিনে ও দুইজন পলাতক রয়েছেন। পলাতকদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!