[ দেশজুড়ে ]
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
মাগুরা-মহম্মদপুর সড়কের বারাশিয়া এলাকায় বুধবার সকাল ১০টায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে মিলন শেখ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পেশায় কাপড় ব্যবসায়ী মিলন শেখ সদর উপজেলার গৃহগ্রামের হাশেম শেখের ছেলে।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, বুধবার সকালে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজারের কাপড় ব্যবসায়ী মিলন শেখ মোটরসাইকেল যোগে মাগুরা শহরে আসছিলেন। বারাশিয়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।
.png)
এলাকাবাসী তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!