বুধবার বিকেলে উপজেলার গাংগাইল ইউপির অরণ্যপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া জানান, উজ্জ্বল অরণ্যপাশা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। সে ঘুড়ি ওড়াচ্ছিল। ঘুড়ির সুতা বিদ্যুতের তারে আটকে গেলে ছাড়ানোর চেষ্টা করে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই উজ্জ্বল মারা যায়।
নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)