জানা গেছে, ভুয়া চিকিৎসক আমির হোসেন উপজেলা ধানী সাফার হাজী আ. রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিকের চিকিৎসক ও নোয়াখালী জেলার শাহাজাদপুর উপজেলার আবুল খায়ের মিয়ার ছেলে। অপরদিকে মোস্তফা কামাল মঠবাড়িয়া পৗর শহরের দক্ষিণ বন্দর মাহিমা ক্লিনিকের চিকিৎসক ও মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউপির সোনাখালী গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি একজন মাছ বিক্রেতা।
র্যাব-৮ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভুয়া চিকিৎসক আমির হোসেনকে ৬ মাসের কারাদণ্ড এবং মাহিমা ক্লিনিকের মোস্তফা কামালকে ৩ মাসের কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় পৌর শহরের বহেরাতলা এলাকার সৌদি প্রবাসী হাসপাতালে অভিযান চালানো হলে সেখানে ভুয়া চিকিৎসক মো. জিয়াকে পাওয়া যায়নি তাই পরিচালক মনির হেসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)