[ দেশজুড়ে ]
মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যার লোমহর্ষক বর্ণনা খুনির
টাঙ্গাইলের মধুপুরে চাঞ্চল্যকর চার খুনের মূল হোতা সাগর আলী
পূর্বপরিচিত হওয়ায় স্বাভাবিকভাবেই গণি মিয়ার বাড়িতে ঢোকেন সাগর আলী ও তার সহযোগী জোয়াদ আলী। এরপর সবাইকে অচেতন করে কুড়াল ও ছুরি দিয়ে গলা কেটে গণি মিয়া, তার স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে হত্যা করেন।
মঙ্গলবার বিকেলে আদালতে দেয়া জবানবন্দিতে এসব তথ্য জানান টাঙ্গাইলের মধুপুরে চাঞ্চল্যকর চার খুনের মূল হোতা সাগর আলী। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে তার সহযোগী জোয়াদ আলীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম। কোর্ট ইন্সপেক্টর তানভীর আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সকালে মধুপুর পৌরসভার মাস্টারপাড়ার নিজ বাড়ি থেকে আব্দুল গণি মিয়া, তার স্ত্রী কাজিরন ওরফে বুচি, ছেলে তাজেল, মেয়ে সাদিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই রাতে মামলা করেন নিহতের বড় মেয়ে সোনিয়া বেগম। রোববার বিকেলে মধুপুরের ব্রাহ্মণবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। ওই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!