[ দেশজুড়ে ]
সড়কের পাশে ছটফট করছিল কাপড়ে মোড়ানো নবজাতক
প্রতীকী ছবি
যশোরের শার্শায় সড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। নবজাতক সন্তানটি মেয়ে। বয়স মাত্র একদিন।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাগআঁচড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাজ্জাক কলুর মিলের পাশ থেকে নবজাতক মেয়েটিকে উদ্ধার করা হয়।
বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের ওসি উত্তম কুমার বিশ্বাস জানান, সকালে চায়ের দোকান খুলতে গিয়ে সড়কের পাশে কিছু নড়াচড়া করতে দেখেন বাবুল। এ সময় কাছে গিয়ে দেখেন কাপড়ে মোড়ানো একটি নবজাতক মেয়ে ছটফট করছে। পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন তিনি।
.png)
ওসি উত্তম কুমার আরো জানান, শিশুটিকে নিরাপদে পালনের জন্য লিখিতভাবে চা দোকানি বাবুলের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!