[ দেশজুড়ে ]
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, আনন্দের বন্যা
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম
চাঁদপুরের কচুয়া উপজেলায় এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মারুফা বেগম নামে এক নারী।
শনিবার রাতে কচুয়া টাওয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে স্বাভাবিকভাবেই (নরমাল ডেলিভারি) সন্তানদের জন্ম দেন তিনি। মারুফা বেগমের বাড়ি আন্দিরপাড় গ্রামে।
এ ঘটনায় প্রসূতির পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
.png)
এ ঘটনায় খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল জুড়ে হৈ চৈ পড়ে যায়। ৫ নবজাতকে দেখার জন্য হাসপাতালে রীতিমত ভিড় জমে যায়। ৫ সন্তানের মধ্যে ৪ ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!