ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নৌকাতেই সন্তান প্রসব, নৌকায় করেই বাড়ি ফিরলেন তিনি

সাতক্ষীরা প্রতিনিধি 
প্রকাশিত: ০০:২৮, ১৯ সেপ্টেম্বর ২০২০
নৌকাতেই সন্তান প্রসব, নৌকায় করেই বাড়ি ফিরলেন তিনি
ছবি: সংগৃহীত

দেশের সর্ব দক্ষিণে উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নদী পার হওয়ার সময় নৌকাতেই সন্তান প্রসব করলেন শামিমা নামে এক প্রসূতি। পরে নবজাতকসহ শামীমাকে নৌকায় করে গ্রামে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউপিতে এ ঘটনা ঘটে।  

গাবুরা ইউপির সোরা গ্রামের কাশেম গাজী জানান,  বিকেলে তার মেয়ে শামিমার প্রসব বেদনা শুরু হয়। এ সময় স্থানীয় ধাত্রীকে ডাকা হয়। তিনি চেষ্টা করেও সন্তান প্রসব করাতে না পেরে হাসাপাতালে নেয়ার পরামর্শ দেন। গাবুরা থেকে উপজেলা সদরে যাওয়ার একমাত্র মাধ্যম নদীপথ। বিকল্প উপায় না থাকায় নৌকা ভাড়া করে প্রসূতিকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে নৌকার মধ্যেই প্রসূতি সন্তান প্রসব করে। 

Advertisement

পরে তাকে পাশ্ববর্তী বুড়িগোয়ালিনী নামক স্থানে নদীর চরে রেখে কিছুটা সুস্থ করা হয়। রাতে দুর্গম এলাকায় অ্যাম্বুলেন্স না যাওয়ায় নবজাতকসহ প্রসূতিকে নৌকায় করে গ্রামে নিয়ে যাওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!