সিলেটে ৫০ বছরের পুরনো কবর থেকে বেরোচ্ছে সুগন্ধি বাতাস
সিলেটের কানাইঘাট উপজেলায় প্রখ্যাত আলেম মাওলানা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর থেকে সুগন্ধি বাতাস বের হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।
বুধবার রাতে এ খবর ছড়িয়ে পড়লে কবরের পাশে ভিড় জমান বায়মপুরীর অনুসারীরা। এছাড়া দূর-দূরান্ত থেকেও ছুটে আসছেন মুসল্লিরা।
জানা গেছে, ১৯৭১ সালের ৭ ফেব্রুয়ারি মারা যান মাওলানা মুশাহিদ বায়মপুরী (রহ.)। পরে তাকে দাফন করা হয় কানাইঘাট উপজেলা সদরে দারুল উলুম মাদরাসা চত্বরে। সেখানেই তার কবরটি রয়েছে। মৃত্যুর ৫০ বছর পেরিয়ে গেলেও এ পর্যন্ত তিনবার বায়মপুরীর কবর থেকে সুগন্ধ ছড়িয়েছে। আর এটি অলৌকিক ঘটনা বলেও মনে করছেন তার অনুসারীরা।
.png)
আরো পড়ুন: ‘ও মাই গড, এখন কি কাপড় খুলতে হবে?’
মাদরাসা শিক্ষক হারুনুর রশীদ চতুলী বলেন, বুধবার মাগরিবের নামাজের পর ছাত্ররা মাওলানা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর জিয়ারতে যান। এ সময় তারা কবর থেকে এক ধরনের সুগন্ধ পান। পরে তারা খবর দিলে আমরাও তা অনুভব করি। খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ সুগন্ধ অনুভব করতে ছুটে আসেন। বৃহস্পতিবার দিনভর তার কবরে ভক্ত-অনুসারীদের ভিড় ছিল। এ নিয়ে চতুর্থবারের মতো এ ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, প্রখ্যাত এ আলেমের মৃত্যুর দিন দাফনের পর একবার, দাফনের তিন মাস পর একবার এরপর ২০১২ সালে একবার কবর থেকে সুগন্ধ বের হয়।
আরো পড়ুন: স্ত্রী-সন্তানের স্বীকৃতি পেতেই কেটে গেল ২১ বছর
আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন খ্যাতিমান আলেম, সমাজ সংস্কারক ও লেখক ছিলেন। হাদিস বিশারদ হিসেবে উপমহাদেশে তার ব্যাপক খ্যাতি রয়েছে। সিলেটের কানাইঘাট দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস ছিলেন তিনি।