ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেরিয়ে এলো ইবি ছাত্রীকে সাবেক দুলাভাইয়ের ধর্ষণের কারণ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ৩ অক্টোবর ২০২০
বেরিয়ে এলো ইবি ছাত্রীকে সাবেক দুলাভাইয়ের ধর্ষণের কারণ
শৈলকুপা থানা

অবশেষে বেরিয়ে এসেছে ঝিনাইদহের শৈলকুপায় ইবি ছাত্রীকে সাবেক দুলাভাইয়ের ধর্ষণের কারণ। মূলত বড় বোনের ওপর ক্ষোভ মেটাতেই ছোট বোনকে ধর্ষণ করে জামিরুল ইসলাম। এতে লজ্জায় আত্মহত্যার পথ বেছে নেন ভুক্তভোগী।

এ ঘটনায় থানায় মৃতের মা মামলা করেছেন বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসিন হোসেন। তিনি জানান, মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। এরইমধ্যে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- শেখপাড়া গ্রামের আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, লাবিদ ও তন্ময়।

মামলার এজাহারে মৃতের মা উল্লেখ করেন, প্রায় ১২ বছর আগে জামিরুল ইসলামের সঙ্গে তার মেজো মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীকে নির্যাতন করতো জামিরুল। গত বছর তার মেয়ে জামিরুলকে তালাক দেয়। এরপর থেকে জামিরুল ক্ষিপ্ত হয়ে তাদের পরিবারকে নানা হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে সে দলবল নিয়ে এসে হামলা ও ভাঙচুর করে। এরপর দোতলায় ছোট মেয়ের ঘরে ঢুকে সে। এ সময় অন্যদের সহায়তায় ছোট মেয়েকে ধর্ষণ করে জামিরুল। পরে অপমান ও দুঃখে ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ভুক্তভোগী ছাত্রী।

Advertisement

ঝিনাইদহের এসপি মুনতাসিরুল ইসলাম জানান, ঘটনাটি সর্ব্বোচ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। বাকি অভিযুক্তদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!