ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এমসি কলেজছাত্র অপহরণ-হত্যাচেষ্টায় সাত আসামির রিমান্ড

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৪, ৭ অক্টোবর ২০২০
এমসি কলেজছাত্র অপহরণ-হত্যাচেষ্টায় সাত আসামির রিমান্ড
কলেজছাত্র নজির আহমদ মোজাহিদ

সিলেটে এমসি কলেজের এক ছাত্র অপহরণ ও হত্যা চেষ্টা মামলার সাত আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিনা সুলতানা নীলা আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আকমল আলী।

মামলার আসামিরা হচ্ছেন, মুহিবুর রহমান, আনিসুর রহমান, সোবহান মিয়া, রফিকুল ইসলাম মোড়ল, আব্দুল খালিক, আব্দুর রহিম বাবু ও সিরাজুল ইসলাম সিরাই।

Advertisement

বাদীপক্ষের আইনজীবী আকমল আলী জানান, ৭ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ২ দিনের মঞ্জুর করেন।

পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে সিলেট এমসি কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্র সদর উপজেলার হাটখোলা ইউপির বড়ফৌদ গ্রামের ফয়জুল হকের ছেলে নজির আহমদ মোজাহিদকে অপহরণ করে হত্যা চেষ্টা চালায় প্রতিপক্ষ। এ ব্যাপারে জালালাবাদ থানায় মামলা হলে গত বৃহস্পতিবার আদালতে হাজির হন আসামিরা। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!