[ দেশজুড়ে ]
আশুলিয়ায় ডিইপিজেড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফাইল ছবি
আশুলিয়ার ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনের প্যাক্সার বাংলাদেশ -২ নামে একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১১টার দিকে কারখানার ৫ তলা ভবনের ২য় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানান ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, আগুন নেভাতে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করলেও, পরে আরো দুটি ইউনিট যোগ দেয়।
তবে প্রাথমিকভাবে তিনি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত করে কিছুই জানাতে পারেননি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!