ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিফাত হত্যা মামলা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আজ

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৬, ২৭ অক্টোবর ২০২০
রিফাত হত্যা মামলা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আজ
ফাইল ছবি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করবেন।

রিফাতের বাবা ও এ মামলার বাদী মো. আবদুল হালিম দুলাল শরীফ বলেন, আদালতের প্রতি দৃঢ় বিশ্বাস আছে আমার। আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে রায় দেবেন তা মাথা পেতে নেব। আমার বিশ্বাস- যারা আমার ছেলে হত্যায় জড়তি শুধু তারাই শাস্তি পাবে।

রিফাতের বোন ইসরাত জাহান মৌ বলেন, প্রাপ্তবয়স্ক ছয় আসামির মতো ভাইয়ার খুনিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়- এটাই আমার প্রত্যাশা। ভাইয়াকে তো আর ফিরে পাব না। তবে ওর খুনিদের শাস্তি হলে একটু শান্তনা পাব।

Advertisement

গত ১৪ অক্টোবর এ মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান রায়ের জন্য দিন ধার্য করেন।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকণ্ড ঘটে। ওই বছর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়েছে।

গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত। এরপর ১৩ জানুয়ারি থেকে অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালত। মোট ৭৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে এ মামলায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!