নিহতরা হলেন- অটোরিকশার চালক জসিম, যাত্রী কমল মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকা থেকে যাত্রী নিয়ে নেত্রকোনা শহরে যাচ্ছিলেন অটোচালক জসিম। বাংলাবাজারে যাত্রী ওঠা-নামার সময় পেছন থেকে আরেকটি অটোরিকশার ধাক্কায় সামনের অটোরিকশাটি উল্টে যায়। ওই সময় নেত্রকোনাগামী একটি ট্রাক এসে জসিমের অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হন।
.png)
সদর উপজেলার সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।