ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৮, ৩০ অক্টোবর ২০২০
হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার রাত ৮ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

Advertisement

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস থানার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়। 

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি মারা যায়।  

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিনতী রায় জানান, আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে সিলেটে প্রেরণ করা হয়েছে। তাদের শরীর থেকে প্রচুর রক্ত করণ হচ্ছে। হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। 

আহত আহাদ আলী জানান, তিনি ও তার স্ত্রী অলিপুর এলাকা থেকে মিরপুর যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। বাসে উঠার পর থেকেই তিনি দেখতে পান চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছেন। পরে তিনিসহ কয়েকজন তাকে ধীরে ধীরে চালানোর জন্যও বলেন। 

তিনি আরো জানান, চালক একটি ট্রাককে বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!