দণ্ডপ্রাপ্ত মো. জুয়েল কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, কুমারখালীর ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকতেন। ওই সুযোগে জুয়েল তাকে প্রায়ই উত্যক্ত করার পাশাপাশি কুপ্রস্তাব দিতো। ২০১৯ সালের ৩ অক্টোবর রাতে বাড়িতে একা পেয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে জুয়েল। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় ধর্ষক।
.png)
এ ঘটনায় জয়েলের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা করেন ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী। ওই বছরের ২৮ নভেম্বর জুয়েলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, দীর্ঘ শুনানি, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামি জুয়েলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।