[ দেশজুড়ে ]
মুন্সিগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ-ভিডিও ধারণ, গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সিগঞ্জ শহরের মানিকপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ওই এলাকার একটি ফাঁকা টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার সদর থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার ছাত্রী। ওই রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মানিকপুরের খালইস্ট এলাকার আব্দুল হান্নান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (১) ও উত্তর ইসলামপুরের আবুল কাশেমের ছেলে সুমন মিয়া (২)।
ধর্ষণের শিকার ছাত্রী জানান, মঙ্গলবার তিনি মানিকপুরে বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন। পরে সুমন মিয়া (১) তার মুখ চেপে ধরে সুমন মিয়ার (২) সহায়তায় একটি ফাঁকা টিনসেড বাড়িতে নিয়ে যায়। এরপর দুইজন মিলে ধর্ষণ করে। ওই সময় সুমন মিয়া (১) নিজের মোবাইলে ভিডিও ধারণ করে রাখে।
.png)
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আনিসুর রহমান জানান, ধর্ষণের শিকার ছাত্রী বুধবার দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন। এরপর দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!