এ ঘটনায় রাতেই ধর্ষিতা নারী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা একজন ও আরো তিনজনের নাম উল্লেখ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত আহম্মদ আলীর পুত্র ও স্থানীয় সিকিউরিটি গার্ড নুরুল ইসলাম, নরসিংপুর স্কুলের পিছনের লাল মিয়ার পুত্র চায়ের দোকানদার আইনুল মিয়া ও মুসলিমনগর কাওয়াপাড়ার অক্ষয় মহন্তের পুত্র রিক্সাচালক রাজ বল্লভ।
.png)
মামলার অভিযোগসূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী অটোরিক্সা চালক মুসলিমনগর এতিমখানা এলাকায় একটি অটোরিক্সার গ্যারেজে রিক্সা রাখেন। গত দুইদিন পূর্বে পারিবারিক বিষয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে তার স্বামী রাগ করে পুত্র সিয়ামকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। পরবর্তীতে বাসায় ফিরে না আসায় বৃহস্পতিবার রাতে স্বামী এবং সন্তানের খোঁজে মুসলিমনগর এতিমখানা এলাকায় অবস্থিত সেই রিক্সার গ্যারেজে খুঁজতে যান তিনি।
স্বামী ও সন্তানকে গ্যারেজে না পেয়ে ফিরে আসার পথে নরসিংপুর প্রাইমারী স্কুলের সামনে গ্রেফতারকৃত তিনজনসহ অপর এক ব্যক্তি তার পথরোধ করে। নির্জন এলাকায় তাকে একা পেয়ে তারা স্কুলের বাউন্ডারির ভেতরের পিছন দিকে নিয়ে যায়। পরে ওই গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে জোর করে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে রিক্সায় তুলে দিয়ে ধর্ষকরা হুমকি প্রদান করে যে, এ বিষয়ে কাউকে জানালে তাকে হত্যা করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ঘটনার সাথে জড়িত তিনজনকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে। অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।