এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় রোববার রাতে মামলা করেছেন।
আসামিরা হলো উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শাহ আলম টুকু জমাদ্দারের ছেলে লিসান ও কালাম হাওলাদারের ছেলে রবিউল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে আসামি রবিউলকে সোমবার দুপুরে গ্রেফতার করেছে।
.png)
মামলা সূত্রে জানা যায়, লিসান ও রবিউল মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৩০ অক্টোবর রাতে ওই বৃদ্ধা প্রতিবেশীর বিয়েবাড়ি থেকে নিজ ঘরে ফেরার পথে ওতপেতে থাকা লিসান, রবিউলসহ পাঁচজন তাকে মুখ চেপে ধরে স্থানীয় চৌকিদার বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুব জাকী ধর্ষণের আলামতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আবদুল হক জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মামলার ২ নম্বর আসামি রবিউলকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।