ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্ধবীর বাড়িতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৬, ১৪ নভেম্বর ২০২০
বান্ধবীর বাড়িতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী
ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ থেকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউপিতে বান্ধবীর বাড়িতে বেড়াতে যায় ওই কিশোরী।

জানা যায়, গোবিন্দগঞ্জের দিঘিরহাট চক মানিকপুর গ্রামের এক তরুণী স্বামীসহ নারায়ণগঞ্জে একটি বাসায় ভাড়া থাকেন। ওই কিশোরীও ওই বাসার ভাড়াটিয়া। একই বাসায় থাকার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে ওই তরুণী বেড়ানোর কথা বলে মেয়েটিকে গ্রামের বাড়িতে নিয়ে আসে। সেখানে কয়েক দিন অবস্থানের পর তরুণীর দূর সম্পর্কের দুলাভাই সোহেলের সঙ্গে সখ্য গড়ে ওঠে কিশোরীর। সোহেল পাশের পলাশবাড়ী থানার বাসুদেবপুর ভগবানপুর গ্রামের করিম মিয়ার ছেলে।

Advertisement

পুলিশ জানায়, শুক্রবার সকালে মেয়েটিকে মোটরসাইকেলে করে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বের হয় সোহেল। এরপর দিনভর তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে সোহেলসহ চার-পাঁচজন মেয়েটিকে ধর্ষণ করে। পরে রাত ১১টার দিকে উপজেলার বালুয়া বাজারে কিশোরীকে রেখে পালিয়ে যায় সোহেল। স্থানীয়রা মেয়েটির কাছ থেকে ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন বলেন, মেয়েটিকে উদ্ধারের পর শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেলের ভাই, কিশোরীর ওই বান্ধবী ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!