সম্প্রতি ঢাকায় গাড়ি পোড়ানোর মামলায় আসামি করা হয় চট্টগ্রাম মহানগর যুবদলের এ দুই নেতাকে। তারা হলেন- মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মো. শাহেদ। তারা দুজনই চট্টগ্রামের বিভিন্ন মামলার আসামি। এর মধ্যে বেশিরভাগই নাশকতামূলক মামলা।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের এক নেতা বলেন, হাইকমান্ডকে অতিরিক্ত তোষামোদ করতে দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মো. শাহেদ। প্রায় সময় এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানান তারা।
.png)
১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে রাজধানীর বিভিন্ন স্থানে গণপরিবহনে আগুন দেয়া হয়। এ ঘটনায় ৯ থানায় ১৩ মামলা হয়েছে। এতে পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।