ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকলেটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে বৃদ্ধের ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ১৮ নভেম্বর ২০২০
চকলেটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে বৃদ্ধের ধর্ষণ
আটক কামাল হোসেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল হোসেন নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার বিকেলে কামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে কামাল।

Advertisement

সিদ্ধিরগঞ্জ থানার এসআই কাজল মজুমদার বলেন, এ ঘটনায় বুধবার সকালে মামলা করেন ভুক্তভোগীর বাবা। ভুক্তভোগী দুই শিশুকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!