ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাঁটতে গেলেন মা, মেয়েকে একা পেয়ে ধর্ষণ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ১৯ নভেম্বর ২০২০
ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাঁটতে গেলেন মা, মেয়েকে একা পেয়ে ধর্ষণ
ফাইল ফটো

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভোরে হাঁটতে গেলেন মা। এই সুযোগে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ঘরে এক ধর্ষণ করেছে হাসিম গাজী নামে এক যুবক।

বুধবার ভোরে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুল্লাপুর গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

বুধবার সন্ধ্যায় এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ করেছেন।

Advertisement

ঘটনার বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার হওয়া শিশুটির মা একজন ডায়াবেটিক রোগী। প্রতিদিনের মতো বুধবার সকালে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন তিনি। সেই সুযোগে একই বাড়ির বারেক গাজীর ছেলে হাসিম গাজী দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে।

একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে তার মা ছুটে আসেন। এ সময় ধর্ষক নিজেই ভেতর থেকে দরজা খুলে শিশুটির মায়ের পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে এবং ক্ষমা চাইতে থাকে।

পরে শিশুটির মা বুধবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর মডেল থানার এসআই নাসির উদ্দিন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই পলাশ বড়ুয়া বলেন, মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আসামি এখনো পলাতক। তাকে আটক করতে আমরা মোবাইল ট্র্যাকিংসহ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. হারুনুর রশিদ বলেন, আমরা এ পর্যন্ত আসামিকে আটক করার জন্য তার বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছি। খুব শিগগিরই তাকে আটক করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!